ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বেলাবোতে জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের ৬ সদস্য আহত


  • আপলোড সময় : রবিবার ২৫ মে, ২০২৫ সময় : ৭:৩১ পিএম

নরসিংদী  প্রতিনিধিঃ

 নরসিংদীর বেলাবোতে স্থানীয় মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের হামলায় ডিবি পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। এ সময় অভিযানে ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিম নগর উচ্চ বিদ্যালয় এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও জুয়ার আসরে অভিযান চালাতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

 আহতরা হলেন- ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো. জসিম উদ্দিন, এএসআই রাজিব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. হাসমত আলী। তারা বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

 এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিবি পুলিশ সদস্য আব্দুস সালাম বাদী হয়ে বেলাবো থানায় একটি মামলা করেছেন। রোববার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার।

 আসামিরা হলেন- উপজেলার চর কাশিমনগর এলাকার পারভেজ (২৬), বিন্নাবাইদ ইউনিয়নের সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), কাশিমনগরের মো. মজিবুর (৪০), আব্দুল জলিল (৪৫), মো. মোবারক হোসেন (৪২), গোশলাকান্দা এলাকার মো. শাহজাহান (৪০), সেন্টু মিয়া (৪২), মো. ইকতিয়ার হোসেন (৩৮), চর ছায়েট এলাকার হাবিবুর (৩৮), চর কাশিমনগরের ইব্রাহিম খলিলসহ (৪৩) অজ্ঞাত আরও ৪০-৫০ জন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার বলেন, ডিবি পুলিশের একটি দল নিয়মিত অভিযানে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ৬ পুলিশ সদস্যসহ গাড়িচালক আহত হয়েছেন। অভিযানে ব্যবহৃত হাইয়েস গাড়িটি ভাঙচুর করা হয়েছে। পরে খবর পেয়ে বেলাবো থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে তারা সবাই আশংকামুক্ত। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর