সিরাজগঞ্জ প্রতিনিধি / : 207
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়াল ঘরের থেকে ৭টি গরু চুরি। চোর সন্দেহে ২ জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান। শনিবার (২৪ মে) গভীর রাতে চুরির এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে। এঘটনায় চোর সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটককৃতরা হলেন, দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের হাবিবুর রাহমানের ছেলে লুৎফর রহমান (৩২), চন্দ্র মাহাতোর ছেলে চঞ্চল মাহাতো (২৫)।
স্থানীয়রা জানান, রাতে উত্তর শ্যামপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোন সময় চোরের দল তার গোয়াল ঘর কেটে ৭টি গরু চুরি করে নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
এ বিষয়ে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এছাড়া গরু চোর সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান জানান, যেহেতু ওই গ্রাম উপজেলার পার্শ্ববর্তী সীমান্ত এলাকা তাই জনগণকে রাতে পাহারা দেয়ার জন্য বলা হয়েছে। তিনি আরো জানান, গরু চোর সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
আকাশজমিন/আরআর