ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

জামিনে মুক্ত হয়ে বৃদ্ধা মাকে মারধর ও বাড়ি ভাঙচুর করল ছেলে


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৬:০০ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার উরফী চরপাড়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে এক পাষণ্ড সন্তান। মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে নিজের বৃদ্ধা মা হাজেরা বেগমকে মারধর করেছে বড় ছেলে উলু সমাদ্দার। শুধু তাই নয়, ওই রাতেই (রবিবার, ২৫ মে) সে বসতবাড়ি ভাঙচুর করে এবং হামলা চালায় তার দুই বোন ও ছোট ভাইয়ের স্ত্রীর ওপরও।

ভুক্তভোগী মা হাজেরা বেগম জানান, দীর্ঘদিন ধরে তিনি উরফী চরপাড়ায় নিজ জমির উপর বসবাস করে আসছেন। ছোট ছেলে মিলন সমাদ্দার দেড় বছর আগে বিদেশে চলে গেলে বড় ছেলে উলু সমাদ্দার জমি নিয়ে বিরোধ শুরু করে। জমির ভাগাভাগি নিয়ে সে প্রায়ই মারধর করত হাজেরা বেগম, তার মেয়ে ও ছেলের বউকে।

 গত ২১ ফেব্রুয়ারি মারধরের ঘটনায় গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় জামিনে মুক্ত হয়ে উলু সমাদ্দার গতকাল রবিবার পুনরায় বাড়িতে ফিরে আসে এবং ফের জমির দাবি তুলে মারমুখী আচরণ করে।

 পরে বৃদ্ধা মা, দুই মেয়ে ও পুত্রবধূকে মারধর করে এবং বসতবাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে। প্রাণ বাঁচাতে তারা বাড়ি থেকে পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশীদের বাড়িতে। হাজেরা বেগম আরও জানান, এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর