ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে ২১ দিনের সাঁতার প্রশিক্ষণ শুরু


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৮:২১ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

“দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো জেলা ক্রীড়া অফিসের কল্যাণে। অনেক আগেই সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার ছিলো। আমার ছেলে সাঁতার পারেনা, যে কারণে আমার ছেলেকে গ্রামে নিতে ভয় পাই। যদি গ্রামের নদীতে পড়ে হারিয়ে যায়। যাহোক ক্রীড়া অফিসের সহযোগিতায় ছেলেমেয়েরা সাঁতার শিখবে, এটা অনেক আনন্দের ব্যাপার। এতে করে সাঁতারে টাঙ্গাইল এগিয়ে যাবে।” কথাগুলি আদালতপাড়া পুকুরপাড়ে বলেছিলেন সরকারী কুমুদিনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিল্পী বসাক।  

তারুন্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সোমবার(২৬ মে) আদালতপাড়া পুকুরপাড়ে জেলার সাঁতার  উন্নয়নে ২১ দিনের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেছেন নবনিযুক্ত জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আদালতপাড়া নিবাসী জেলার সাবেক ক্রিকেট খেলোয়াড় ও কোচ রিপন কুমার সাহা। অনুর্ধ্ব-১৫ বয়সী ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে নিয়ে ২১ দিনের সাঁতার প্রশিক্ষণের কোচ হিসেবে আছেন আনিসুর রহমান আলো ও বিপ্লব দাস। 

জানা গেছে, ২১ দিনের প্রশিক্ষণ শেষে ৪০জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরন করা হবে। দীর্ঘদিনের সাঁতার প্রশিক্ষণের চাহিদা পূরণে খুশি অংশগ্রহনকারী সাঁতারুরা। 


আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর