ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প


  • আপলোড সময় : সোমবার ২৬ মে, ২০২৫ সময় : ৮:২৫ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া। সোমবার (২৬ মে) সকালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ কলেজ প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় ১৪৯৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম সম্প‌র্কে লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের ১৪৯৩ জনকে চিকিৎসা প্রদানসহ প্রায় ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

তিনি আরও জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর