ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৫:৩৫ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনের সড়ক আটকে বিক্ষোভ করছেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৭ মে) নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা। ঘণ্টাখানেক পর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাকের সমর্থকেরা এসে ওই বিক্ষোভে অংশ নেন।

সময় তারা 'শপথ, শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই', 'মেয়র নিয়ে তালবাহানা, সহ্য করা হবে না’, 'চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, 'নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই' এমন স্লোগান দিতে থাকে। ইশরাকের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারী জাফর আহমেদ বলেন, আদালত থেকে দুই দফা রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের ইচ্ছাকৃত দেরি প্রশাসনিক টালবাহানার কারণে দায়িত্ব হস্তান্তর আটকে আছে। মেয়র বসা পর্যন্ত আছি, রাস্তা ছাড়ব না আমরা।

দক্ষিণ সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্সের কাজে এসে কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আজিমপুরের রজ্জব আলী বলেন, এখানে আসতেই অনেক সময় লেগেছে। রিকশা নিয়ে ঢাকা মেডিকেলের পরে আর সামনে যাওয়ার উপায় নাই, পরে হেঁটে নগর ভবনে এসেছি। এসে দেখি সামনে আন্দোলন আর নগর ভবনের সবজায়গায় তালা দেওয়া! কী সমস্যায় পড়লাম, এভাবে আর কয়দিন থাকবে?

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর