ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে উন্নয়ন সংঘের নাগরিকতা প্রকল্পের অবহিত করণ সভা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৬:১৪ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এমপাওয়ারহার প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উন্নয়ন সংঘ (ইউএস) এর আয়োজনে ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার সিনিয়র মৎস অফিসার দেবযানী ভৌমিক এর সভাপতিত্বে ও উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা রতি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, উপজেলা ফ্যাসলিটটর রবিউস সানিসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক ও সুধিজন।

এসময় নারী, মেয়ে এবং প্রান্তিক সম্প্রদায়ের সদস্যদের ক্ষমতায়ন, নাগরিকদের কন্ঠস্বর জোরদার করা এবং নারীর মানবাধিকার এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য সহযোগিতামূলক পদক্ষেপ নেয়া সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর