ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদানে বাধা চেয়ে অধ্যক্ষ ও ডিসিকে স্মারকলিপি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৬:২৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নারী অধিকারকর্মী নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির সিদ্ধান্ত ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ইসলাম, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের কাছে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করেন।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আল মুস্তানছির বিল্লাহর কাছে প্রথম স্মারকলিপি প্রদান করা হয়। পরে বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের হাতে আরেকটি স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে  নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়া, তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ,  ভবিষ্যতে সাতক্ষীরায় ইসলামবিদ্বেষী কাউকে বদলি বা নিয়োগ না করা।

শিক্ষার্থীদের দাবি, নাদিরা ইয়াসমিন ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, নবী করিম (সা.) ও উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-কে অবমাননাকরভাবে উপস্থাপন করেছেন এবং কুরআনের উত্তরাধিকার আইন নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এসব কারণে শিক্ষার্থীরা মনে করছেন, তাঁর উপস্থিতি কলেজের ধর্মীয় পরিবেশ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে।

এই প্রতিবাদে নেতৃত্ব দেন গণিত বিভাগের বখতিয়ার হোসেন ও রবিউল ইসলাম, প্রাণীবিদ্যার ফাহমিদ আলম ও আব্দুল্লাহ আল মামুন, অর্থনীতির ঝুমা মারিয়াম, উদ্ভিদবিদ্যার ইমরান নাজির শুভ এবং বাংলা বিভাগের শাওন হোসেন প্রমুখ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানানো হয়, যেহেতু বদলি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, তাই স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।##

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর