ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীর শপিংমল থিম ওমর প্লাজায় অগ্নিকান্ড


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ মে, ২০২৫ সময় : ৭:৩৫ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় সাবেক এমপি (পলাতক) ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন বৃহৎ শপিংমল থিম ওমর প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের সপ্তম তলার ফুডকোটের একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অন্য ফ্লোরে আগুন ছড়িয়ে না পড়লেও রাজশাহী ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা  চেষ্টা  চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এদিকে আগুনের ধোয়ায় ভেতরে আটকা পড়া তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, ভবনের নিরাপত্তা প্রহরী মো. রনি (২৫) ও মো. হাসিব (২২) এবং নগরের ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা মো. বাপ্পি (৪২)। তারা হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, ফুড প্যালেস নামের একটি রেস্তোরাঁর কিচেন থেকে আগুনের সূত্রপাত। আগুন অন্য ফ্লোরে না ছড়ালেও ধোয়ার কারণে নেভাতে বেগ পেতে হয়েছে। সদর স্টেশন ও বিশ্ববিদ্যালয় স্টেশনের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ‘ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত মার্কেট, সপ্তম তলায় ফুডকোট। আর অষ্টম থেকে দশম তলা অ্যাপার্টমেন্ট। আগুন ছড়িয়ে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হতো। রেস্তোরাঁর অব্যবস্থাপনার কারণে আগুনের ঘটনাটি ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।#

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর