ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বৈরি আবহাওয়াঃ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫ সময় : ৬:০৯ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারখ্যাত রাজবাড়ী-মানিকগঞ্জের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরি আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)  বৃহস্পতিবার (২৯ মে) সকাল টার দিকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন।

তিনি জানান, হঠাৎ ঝড়ো হাওয়ার সৃষ্টিতে পদ্মার পানি উত্তাল হওয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এতে দৌলতদিয়া পাটুরিয়া উভয় ঘাটেই যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। অনেকে ঘাটে এসে অপেক্ষায় থাকতে বাধ্য হচ্ছেন। ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে পরিস্থিতি উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর