ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন

ভাঙ্গায় রাস্তা নির্মাণের নামে প্রভাবশালীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫ সময় : ৬:১৩ পিএম

 ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পাতরাইল দিঘির পাড় গ্রামে  বহু বছরের পুরনো বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে এক প্রভাবশালীর বিরুদ্ধে জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই গ্রামের কামরুল আলম,নাজমুল আলম শরীফুল আলম চাকুরী সূত্রে তাদের কর্মস্থলে থাকেন। 


উপজেলার ১২৮ নং পাতরাইল মৌজার বিএস ৯২৯ নং খতিয়ানের  বিএস ২৬১০,২৬১১,২৬০০,২৬০৫,২৬০৬,২৬০৭ দাগের ৮১ শতাংশ ভোগ দখল করে আসছিলেন। এর মধ্যে সাড়ে চার শতাংশ জায়গা  পায়ে হাটার রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছ। ইতপূর্বে জমি নিয়ে একাধিকবার মামলা মোকদ্দমা হয়েছে। সম্প্রতি প্রতিপক্ষ  খালেক

 মাতুব্বর, ছালাম মাতুব্বর, মিজানুর রহমান,মোকলেছ মাতুব্বর  সহ ১০/১২ জন সংঘবদ্ধভাবে রাস্তা নির্মাণের নামে শরীফুল আলমদের  জায়গা দখল করে।আদালতের নিষেধাজ্ঞা এবং রায় শরিফুল আলমদের পক্ষে দিলেও প্রতিপক্ষ খালেক মাতুব্বর গংরা জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে, বাঁশঝাড়,গাছপালা কেটে জমি দখলের অপচেষ্টা চালায়। শরিফুল আলম দাবী করেন আমরা বেশীর ভাগ সময় বাড়িতে  না থাকায় সীমানা ভেকু দিয়ে ভেঙে মূল্যবান গাছপালা কেটে নিয়ে যায়।


আদালতের নিষেধাজ্ঞা সত্যেও জোরপূর্বক জমি দখল করে। স্থানীয় মজিবর মাতুব্বর সহ কয়েকজন জানান আইন অমান্য করে সম্পূর্ণ পেশিশক্তির মাধ্যমে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্তা নির্মাণের পাশাপাশি গাছপালা কেটে নিয়ে যায়।  কেউ কিছু বললে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়। ব্যাপারে অভিযুক্ত আঃ খালেক মাতুব্বর বলেন,কয়েকবার সালিশ বৈঠকে তারা না আসায় আমরা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছি। রাস্তা নির্মাণ করা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের চলাচলের সুবিধার জন্যই এটা করা হয়েছে।


ব্যাপারে স্থানীয়  ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে দু,পক্ষের মধ্যে। নিয়ে  একাধিক অভিযোগ রয়েছে।  ঘটনায় শরিফুল আলম বাদী হয়ে ভাঙ্গা থানায় বেশ কয়েকটি  অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, থানায় একাধিক অভিযোগ আদালতে মামলা চলমান রয়েছে। যেই আইন অমান্য করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর