ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সংশোধনে পরামর্শের আহ্বান মহাপরিচালকের


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫ সময় : ৬:১৮ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সংশোধনের জন্য পরামর্শ আহ্বান করেছেন আইনটি বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।  বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। 

মহাপরিচালক বলেন, আইনটিতে কিছু অসামঞ্জস্য চোখে পড়েছে। তাই আমরা আইন হালনাগাদ করতে প্রস্তাবনা দেওয়ার জন্য পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি। আইনে কোনো কোনো ক্ষেত্রে ভোক্তার ক্ষমতা খর্ব করা হয়েছে। আমরা আইনটি আরও সুন্দর করতে চাই। 

তিনি বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু লোকসংখ্যা সতেরো কোটির বেশি। এই লোকেরা সবাই সবার আত্মীয় কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আমাদের মৌলিক চাহিদার প্রথমটি হচ্ছে খাদ্য। কিন্তু এ খাদ্য আমার খাওয়ার উপযোগী কিনা তা নিশ্চিত হতে পারছি না। এর কারণ নৈতিকতার ঘাটতি। 

তিনি বলেন, স্বাধীনতার চুয়ান্ন বছর পর কেউ যদি কাউকে বিশ্বাস করতে না পারে তাহলে তা দুর্ভাগ্যজনক। এ সমস্যা সমাধানে তিনি নৈতিকভাবে সৎ ব্যবসায়ীশ্রেণি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তিনি বলেন, ঈদের আগে আমরা আমাদের ভোক্তা অর্থাৎ সেবা গ্রহীতাদের সেবা দিয়ে তাদের অধিকার সমুন্নত রাখবো। এ সময় তিনি ঈদের জন্য পশু কেনায় সাবধানতা অবলম্বনের আহ্বান জানান এবং নির্দিষ্ট স্থানে কোরবানি করতে সকলের প্রতি অনুরোধ জানান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল আলীম।  স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা-সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের দফতর প্রধান, ক্যাবের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য অংশীজনেরা অংশগ্রহণ করেন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর