ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ধর্মীয় আধ্যাত্মিক গুরুর কাছে আশীর্বাদ চাইলেন ভারতীয় সেনাপ্রধান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ মে, ২০২৫ সময় : ৮:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের হিন্দু আধ্যাত্মিক গুরু জগদগুরু রামভদ্রাচার্যের কাছে আশীর্বাদ চেয়েছেন ভারতীয় সেনাপ্রধান (সিওএএস) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দেশটির মধ্যপ্রদেশের চিত্রকূটে রামভদ্রাচার্যের আশ্রমে গিয়ে এই আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। এসময় ধর্মীয় এই গুরু তার কাছে “গুরু দক্ষিণা হিসেবে পাকিস্তান-শাসিত কাশ্মির ‘ফেরত আনার দাবি জানান। বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবারের এই সফরে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে রামভদ্রাচার্যের আধ্যাত্মিক আলোচনা হয়। গুরু জানান, রাম মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি সেই আধ্যাত্মিক শক্তি লাভ করেছেন। তার দাবি, এই আধ্যাত্মিক শক্তি মহাবীর হনুমানও পেয়েছিলেন লঙ্কা যাত্রার আগে।

রামভদ্রাচার্য আরও বলেন, তিনি একই রকম দীক্ষা পেয়েছেন এবং একইভাবে দেশের সেবা করতে চান। আশ্রমে সেনাপ্রধান সন্ন্যাসী ও ছাত্রদের সঙ্গেও মতবিনিময় করেন।

এসময় রামভদ্রাচার্য ভারতীয় সেনাপ্রধানের কাছে ‘গুরু দক্ষিণা হিসেবে সরাসরি পাকিস্তান-শাসিত কাশ্মির ‘ফেরত আনার দাবি জানান। তার এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন কিছুদিন আগেই ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত হয়েছে।

মূলত টানা চারদিন ধরে সীমান্তে গুলি বিনিময় ও হামলা-পাল্টা হামলার পর গত ১০ মে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি হয়। বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত থাকলেও দিল্লির দাবি, ‘অপারেশন সিন্দুর এখনো চলছে।

এনডিটিভির দাবি, জগদগুরু রামভদ্রাচার্য একজন প্রখ্যাত হিন্দু আধ্যাত্মিক গুরু, সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন এবং ধর্মীয় জ্ঞানচর্চায় বিশেষ ভূমিকা রাখেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর