উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 173
উত্তরাঞ্চল প্রতিনিধি :
রাজশাহীর
প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও ঢাকার পান্থকুঞ্জ-হাতিরঝিল রক্ষায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি
রাজশাহীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র
ইয়ুথ ফোরামের উপদেষ্টা শহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম
সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবদিক আসলাম-উদ-দৌলা,
সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন কর্মী ওয়ালিউর রহমান বাবু, জাতীয় আদিবাসী পািরষদের সাংগঠনিক
সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি উপেন
রবিদাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনা প্রমূখ।
সমাবেশে
বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চল তথা রাজশাহীতে নির্বিচারে বৃক্ষহত্যা ও পুকুর হত্যার
পাশাপাশি গ্রামাঞ্চলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চলছে। রাজশাহী টেক্সটাইল
মিলস লিজ নিয়ে প্রায় চার শতাধিক বৃক্ষ হত্যা করেছে। রাজশাহীতে উদ্বেগজনক হারে শব্দ
ও বায়ুদূষণ বাড়লেও প্রয়োজনীয় তৎপরতা ও ব্যবস্থাপনা নেই উল্লেখ করে বক্তারা রাজশাহীতে
পরিবেশ আদালত স্থাপনের দাবি জানান।
বক্তারা
রাজশাহীর প্রাণ-প্রকৃতি রক্ষার পাশাপাশি রাজধানীর হাতিরঝিলের জলাধার ভরাট বন্ধের দাবি
জানান। বক্তারা বলেন, পান্থকুঞ্জের প্রায় ২০০০ গাছ কেটে ফেলা হয়েছে। বাংলাদেশ গাছ রক্ষা
আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধার রক্ষার আন্দোলনে সংহতি
প্রকাশ করা হয় রাজশাহীর এ কর্মসূচি থেকে। বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ
তিনজন উপদেষ্টা সেখানে পরিদর্শন করে আলোচনার প্রতিশ্রুতি দিলেও গত পাঁচ মাস পেরিয়ে
গেছে অথচ কোন সমাধান হয়নি। সংহতি সমাবেশ থেকে বক্তারা দেশব্যাপি সকল উন্নয়ন প্রকল্পকে
পরিবেশগত ও জনস্বাস্থ্য বিষয়ে জবাবদিহির আওতায় আনার দাবি জানান।
আকাশজমিন/আরআর