ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হজের সময় প্রতিদিন ১০ লাখ টন পানি সরবরাহের ঘোষণা সৌদির

তীব্র গরম-দাবদাহ


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ১:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

আর কয়েক দিন পর থেকেই শুরু হতে যাচ্ছে হজ; ইতোমধ্যে উপলক্ষ্যে লাখ লাখ হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে, আরও অনেকেই আছেন যাত্রাপথে। মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে এখন ভরপুর গ্রীষ্মকাল চলছে। সম্প্রতি এক পূর্বাভাসে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, হজের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এই পরিস্থিতি হজযাত্রীদের সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে হজের দিনগুলোতে যাত্রীদের জন্য প্রতিদিন ১০ লাখ টন পানি সরবরাহ করার ঘোষণা দিয়েছে সৌদি। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশটির জাতীয় পানি পরিষেবা দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, হজের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত মিনা, আরাফাত, মুজদালিফা এবং কাবায় অবস্থানকারী মুসল্লিদের জন্য প্রতিদিন ১০ লাখ টন পানি সরবরাহ করা হবে; আর কাজে পানি পরিষেবা দপ্তরকে সহযোগিতা করবে সৌদির পরিবেশ মন্ত্রণালয় এবং পানি কৃষি বিষয়ক মন্ত্রণালয়। মরু আবহাওয়া হওয়া সৌদি আরবে এমন কোনো স্বাদু পানির জলাশয় নেই, যেখানে সারা বছর পানি থাকে। পান করা এবং দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য দেশটিকে নির্ভর করতে হয় সাগরের ওপর। সাগরের লোনা পানি থেকে লবণ দূর করে তা পানযোগ্য করে তোলা হয়।

 

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হজযাত্রী নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতিদিন সাগর থেকে লাখ ৫০ হাজার টন পানি সংগ্রহ লবণমুক্ত করে সরবরাহ করছে সৌদির সরকার। হজের দিনগুলোতে এই উৎপাদন সরবরাহের পরিমাণ ১০ লাখ টনে উন্নীত করা হবে।

সৌদির জন্য অবশ্য ব্যাপারটি খুব কঠিন না হলেও খানিকটা চ্যালেঞ্জিং। কারণ পানি পরিষেবা দপ্তরের কর্মকর্তাদের মতে, বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ ১০ লাখ ২০ হাজার লিটার পানি উৎপাদন সরবরাহের সক্ষমতা রয়েছে পরিষেবা দপ্তরের। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন যে হজের সময় পানির সরবরাহ নির্বিঘ্ন রাখতে একটি বিশেষ টিম করা হয়েছে। সেই টিমে হাজারেরও বেশি প্রকৌশলী টেকনিশিয়ান রয়েছেন। তাছাড়া হজযাত্রীদের জন্য যে পানি সরবরাহ করা হবে, তার মান পরীক্ষা করার দায়িত্বে রয়েছে হাজারেরও বেশি ল্যাবরেটরি।

 

হজযাত্রীদের বিশ্রামের জন্য কাবাসহ অন্য সব ধর্মীয় স্থানের আশেপাশে ৩২ হাজারেরও বেশি বিশ্রামাগার তৈরি করা হয়েছে। প্রতিটি বিশ্রামাগারে মিলবে পানি।

 

ইসলাম ধর্মের ৫টি স্থম্ভের মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। কারণে প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি সৌদিতে আসেন। চলতি বছর হজ শুরুর সম্ভাব্য তারিখ জুন।

সূত্র : গালফ নিউজ

               

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর