কিশোরগঞ্জ ব্যুরো:
কিশোরগঞ্জের
করিমগঞ্জে মাদ্রাসা ছাত্রী ফারিয়ার(১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১
মে) দুপুরে উপজেলার মুসলিমপাড়া এলাকার বসতঘর থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রী মুসলিম পাড়া গ্রামের আব্দুল আশিদের মেয়ে ও স্থানীয় ক্কারী উমেদ খাঁ কওমী
মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফারিয়ার বাবা আবদুল আশিদ বাড়ি পাশ্ববর্তী আজিমগঞ্জ বাজারে নিজস্ব টি-স্টলে কাজ করতে যান। আর ফারিয়ার মা ফারিয়াকে একা রেখে পাশ্ববর্তী বাজারে ব্রয়লার মুরগী আনতে যান। কিছুক্ষণ পর মা এসে দেখতে পান ফারিয়া বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁসি দিয়ে ঝুলছে।
পরে এলাকাবাসী ফারিয়াকে উদ্ধার করে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ অনাকাঙ্খিত মৃত্যুর কোন ক্লু জানাতে পারেনি এলাকাবাসী। করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশজমিন/আরআর