ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

করিমগঞ্জে মাইক্রোবাস চাপায় কলেজ ছাত্র নিহত


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৪:৪২ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো:

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাইক্রোবাসের চাপায় মোটর সাইকেল আরোহী কলেজছাত্র আরিফুল ইসলাম আরিফ (১৯) শুক্রবার (৩০ মে ) রাত ১১টার দিকে মারা গেছেন। নিহত আরিফুল ইসলাম উপজেলার নোয়াবাদ ইউনিয়নের পাড়াবালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং করিমগঞ্জ সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। শুক্রবার  সন্ধ্যায় উপজেলার গুনধর-মরিচখালী সড়কের জাফরাবাদ এলাকার জলিল মেম্বারের বাড়ী সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ মে) বিকেলে ঘটনার সময় আরিফুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা বিয়ের যাত্রী ভর্তি একটি মাইক্রোবাস মোটর সাইকেলকে চাপা দেয়। এতে আরিফুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তৃপক্ষ রেফার্ড করে। পরে  ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নেয়া হলে রাত ১১টার দিকে সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান করিমগঞ্জ থানার এস আই কামাল হোসেন বাদলসহ পুলিশের একটি দল। করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর