ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে চানাচুর বিক্রির ড্রামে গাঁজাঃ আটক দুই


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৪:৪৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে চানাচুর ও চিড়া বিক্রির স্টিলের ড্রামের ভিতর অ‌ভিনব কায়দায় রাখা ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২'র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২'র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি।

শুক্রবার (৩০ মে) সিরাজগঞ্জ র‌্যাব ১২র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত্রী ০০.৩০ ঘটিকায় “পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ মেন্দা কুঠিপাড়া গ্রামস্থ জনৈক মোঃ নয়ন হোসেন (২০), পিতা- মৃত বাচ্চু স্বর্ণকার এর পশ্চিম দুয়ারী টিনের তৈরি শয়ন ঘরের ভিতর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ২৬০০/- টাকা জব্দ করা হয়।

শ‌নিবার (৩১ মে) সিরাজগঞ্জ র‌্যাব-১২'র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ রায়হান ইসলাম (২২), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- উত্তর সাপটানা হলুদ দালান, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট ২। মোঃ হৃদয় সরকার (২৫), পিতা- মোঃ হামিদ সরকার, সাং- আগদিঘল উত্তরপাড়া, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর