ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

গাজীপুরে কুখ্যাত চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাসহ গ্রেফতার ৪


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৫:২৪ পিএম

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের বাঘের বাজার এলাকার কুখ্যাত চাঁদাবাজার ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাস চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইলিয়াস মোল্লার বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  গত শুক্রবার গভীর রাতে তার বাসা থেকে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সাথে সরাসরি জড়িত ছিলো। সে পূর্বে সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয়। এই সন্ত্রাসী  ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় ৪ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হল, চাঁদাবাজ ও কিশোর  গ্যাং লিডার ইলিয়াস মোল্লা, সহযোগী   আপু নাহিদ ও জাহিদ।

গাজীপুর সেনাবাহিনীর তথ্য মতে জানা যায়, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাকে দ্রুত আটক করা হয়।  পরবর্তীতে সকল আসামিকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন পরে তারা সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেয়েছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর