ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের পাশে পুকুর থেকে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা উদ্ধার


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৬:০৯ পিএম

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি পুকুরে তল্লাশি চালিয়ে হ্যান্ড গ্রেনেডতাজা গোলা  দেশীয় মদ উদ্ধার করেছেন কোস্টগার্ড  পুলিশ সদস্যরা। তবে  সময় কাউকে আটক করতে পারেনি। আজ শনিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় ন্যাচার পার্ক এলাকার একটি পুকুর থেকে হ্যান্ড গ্রেনেডতাজা গোলা  দেশীয় মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। 

তিনি বলেন, ‘গোপন সংবাদের খবরে আজ শনিবার ভোরে কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি দলসহ থানা পুলিশের সদস্যরা দমদমিয়ার নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে বস্তাটি উদ্ধার করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গোলা রাউন্ড পিস্তলের গোলা এবং লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিষ্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, ‘জব্দকৃত হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, তাজা গোলা মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সব ধরনের পাচাররোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ বিষ্ফোরক মাদকদ্রব্য পাচার রোধকল্পে কোস্টগার্ডের ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর