গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার সাথে ভারি বৃষ্টি হওয়ার কারণে দীর্ঘ ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে এ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঝড় হাওয়ার সাথে ভারি বৃষ্টি হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। দৌলতদিয়া লঞ্চঘাট কর্তৃপক্ষের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, দীর্ঘ ৪৬ ঘন্টা পর আবহাওয়া নৌচলাচলের যোগ্য হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে এই নৌপথে যাত্রী পারাপারে ২০টি লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিসি
দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, আবহাওয়া খারাপ থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
রয়েছে। তবে গত বৃহস্পতিবার
বৈরী আবহাওয়া ও নদী পথে
ঝড়ো বাতাস থাকার কারণে চার ঘণ্টা ফেরি
বন্ধ থাকার পর চালু করা
হয়েছিল। বন্ধ থাকলেও দৌলতদিয়া
প্রান্তে কোনও যানবাহনের সিরিয়াল
নেই। ঘাটে আসা মাত্রই
সেগুলো ফেরিতে উঠতে পারছে। বর্তমানে
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১২টি
ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার
করা হচ্ছে।
আকাশজমিন/আরআর