গোয়ালন্দ
(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পৌর এলাকায় পুকুরে ডুবে একজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশু গোয়ালন্দ পৌরসভা ১ নং ওয়ার্ড শাজাহান মেম্বার পাড়ার বাসিন্দা বর্তমান মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. লাবিব (৭)। ৩১ মে শনিবার দুপুরে ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, লাবিব এলাকার অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুরের পানিতে পরে যায়। এসময় তার সাথে থাকা শিশুরা দৌড়ে বাড়িতে খবর দিলে স্থানীয়রাসহ বাড়ির সবাই পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আকাশজমিন/আরআর
শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশু গোয়ালন্দ পৌরসভা ১ নং ওয়ার্ড শাজাহান মেম্বার পাড়ার বাসিন্দা বর্তমান মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. লাবিব (৭)। ৩১ মে শনিবার দুপুরে ঘটনাটি ঘটে।
স্থানীয়
এলাকাবাসী জানান, লাবিব এলাকার অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুরের পানিতে
পরে যায়। এসময় তার সাথে থাকা শিশুরা দৌড়ে বাড়িতে খবর দিলে স্থানীয়রাসহ বাড়ির সবাই পুকুরে
নেমে শিশুটিকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে
যায়।
উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আকাশজমিন/আরআর