ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন


  • আপলোড সময় : শনিবার ৩১ মে, ২০২৫ সময় : ৭:০৫ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর দুই দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো কুরআন তিলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, জব ফেয়ার, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও গণভোজ। গত ৩০ মে শুক্রবার প্রথম দিনের কর্মসূচি হিসেবে বৃক্ষ রোপণ, কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


৩১ মে শনিবার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে উপজেলার বিভিন্ন এলাকার বিশ হাজার মানুষের জন্য গণভোজ আয়োজন করা হয়। গণভোজ পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। 


সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি (ঢাকা বিভাগ) জাকির হোসেন নান্নু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি নূরুন্নবী ভুঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হাসান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক সোহেল রানা, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা রোমান, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাহিদ হাসান,  সদস্য সচিব মাসুম বিল্লাহ প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর