ঈশ্বরদী প্রতিনিধি ।।
আওয়ামীলীগ থেকে অনুপ্রবেশকারী ছাড়া শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী বিএনপির নেতা-কর্মীরা কখনও লুটপাট,চাঁদাবাজী ও হাটঘাট দখলের সাথে জড়িত থাকতে পারেনা বলে মন্তব্য করেছেন,ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ মালিথাসহ স্মরণসভার বক্তারা।
শনিবার দিনব্যাপি হাসেম আলী মিলনায়তন চত্বরে পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা,দোয়া মাহফিল ও তবারক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তারা তাদের বক্তব্যে এই মন্তব্য করেন।
স্মরণ সভা,দোয়া মাহফিল ও তবারক বিতরণী উদযাপন কমিটির আহবায়ক আব্দুস সোবহানের সভাপতিত্বে ও পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবীর আহমেদের সঞ্চালনায় স্মরণকালের বৃহৎ এসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক চেয়ারম্যান ও বিএনপিনেতা আমিনুল ইসলাম ক্যানেডি,সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মান্নান,অধ্যক্ষ আক্তার আন্জাম হোসেন ডন,রনঞ্জু মিয়া,আইয়ুব হোসেন দুলাল,আব্দুস সাত্তার, আলহাজ্ব আকমল হোসেন, আলহাজ্ব আজি হক,মুক্তার হোসেন,সাজেদুল ইসলাম উজ্জল,মহরম মাস্টার,রফিকুল ইসলাম কলম,মাহফুজুর রহমান মনজু,সাইদুল ইসলাম,মাসুদ রানা ইমরান,স্বজল হোসেন,কামরুজ্জামান ও আশিকুর রহমান।
স্বরণসভার শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয়,দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়। বিশেষ দোয়া অনুষ্ঠানের পর তবারক বিতরণ করা হয়।উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান শহীদ হন।
আকাশজমিন/আরআর