ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে টঙ্গী পূর্ব থানা যুবদলের আলোচনা সভা


  • আপলোড সময় : রবিবার ০১ জুন, ২০২৫ সময় : ৬:৫৯ পিএম

টঙ্গী প্রতিনিধি 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে মধুমিতা এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মনজুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন,গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

প্রধান অতিথি শওকত হোসেন সরকার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন একজন আদর্শ দেশপ্রেমিক। তিনি বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

 

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। বক্তারা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর