ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত


  • আপলোড সময় : রবিবার ০১ জুন, ২০২৫ সময় : ৯:০১ পিএম

 সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে প্রশান্ত (১৪) নামে এক অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শ্রী বুলন চন্দ্র বসাক।
রবিবার (১ জুন) বিকে‌লে এ ঘটনাটি ঘটে, তাড়াশ সদর ইউনিয়নের সাস্তান গ্রামে।

নিহত প্রশান্ত সাস্তান গ্রামের হিরন চন্দ্র এর ছেলে ও সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম  শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪ টার দিকে প্রশান্ত বাড়ির পাশের জমিতে ধানের আটি বোঝা বেঁধে বাসায় আনার সময় আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পর‌ছিল।

এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় এবং সঙ্গে সঙ্গে প্রশান্ত মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাস্থল থেকে তার বাবা মা তা‌কে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে রাস্তায় সে মারা যায়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর