ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টানা বৃষ্টিতে উৎপাদন বেড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৪:৪৪ পিএম

রাঙামাটি প্রতিনিধি

টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও বেড়েছে পানি। আর এতে উৎপাদন বেড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের। গত কয়েকদিনের বৃষ্টিতে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে ১১৫ মেগাওয়াট। এতে বর্তমানে এই কেন্দ্রটিতে পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট চালু রেখে ১৫৫ মেগাওয়াট উৎপাদন হচ্ছে। এতদিন পানি স্বল্পতায় একটি ইউনিট চালু রেখে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

সোমবার (২ জুন) সকালে কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত অত্র কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট হতে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তারমধ্যে ১নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট, ২নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট, ৪নং মেগাওয়াট হতে ৪০ মেগাওয়াট ও ৫নং মেগাওয়াট হতে ৩৫ মেগাওয়াটসহ সর্বমোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৩নং ইউনিট বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, এতদিন কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে শুধু একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত শনিবার দুটি ইউনিট এবং গতকাল রোববার আরও একটি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি বেড়ে গেলে আমরা বাকি একটি ইউনিটও চালু করতে পারবো।

জলবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুম সূত্র জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ৮৬ দশমিক ৬৭ এমএসএল (মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৭৬ দশমিক ২৬ এমএসএল। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর