সিরাজগঞ্জ প্রতিনিধি / : 154
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমিকে ছাত্র-জনতা আটক করে পুলিশে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, উল্লাপাড়া মডেল থানার (ওসি) রাকিবুল হাসান।
রবিবার (১ জুন) রাতে সিরাজগঞ্জ শহরের ভাঙ্গাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। উল্লাপাড়া মডেল থানার (ওসি) রাকিবুল হাসান জানান, তিনি আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ছিলেন। বিএনপি কর্মীর করা একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি তিনি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আকাশজমিন/আরআর