ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মোহনগঞ্জে নিষিদ্ধ জালের গুদামে অভিযান


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৫:১৫ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের সুতা পট্টিতে ‘আরাফ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে প্রশাসন। গুদাম মালিক আকাশ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদেরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৩০টি চায়না দুয়ারি ও ১১৮টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল উপজেলা চত্বরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ ও থানার কয়েকজন পুলিশ সদস্য সঙ্গে ছিলেন। জানা গেছে, এসব জালের বাজারমূল্য আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা। নিষিদ্ধ এই জালগুলো মাছের পোনাসহ ছোট মাছ নিধনে ব্যবহৃত হয়, যা দেশের দেশীয় মাছের প্রজাতি ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের বলেন, “নিষিদ্ধ জাল ব্যবহার করে জলজ সম্পদ ধ্বংস করা হচ্ছে। দেশীয় মাছের প্রজাতি বিলুপ্ত হওয়ার মুখে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

উল্লেখ্য, বাংলাদেশে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ। এগুলোর ব্যবহার ও বিপণন দণ্ডনীয় অপরাধ। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের প্রয়োজন রয়েছে।

আকাশজমিন/আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর