ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৫:২৩ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। সোমবার( ২ জুন) দুপুরে উপজেলার তুষভান্ডার বাজারে ঘণ্টাব্যাপী এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করেন তারা। ফলে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় পরীক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা জানান, কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ এবং তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র পরিবর্তন করে কাকিনা উত্তরবাংলা কলেজে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, এই নতুন কেন্দ্রটি অনেক দূরে হওয়ায় সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য কষ্টসাধ্য হবে। এ কারণেই তারা সড়ক অবরোধের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। আমাদের এইচএসসি ২০২৫ পরীক্ষা কেন্দ্র করিম উদ্দিন পাবলিক সরকারি কলেজ হতে আরো ১০কিলোমিটার দূরে কাকিনা উত্তর বাংলা কলেজে পরিবর্তন করা হয়। অনেক শিক্ষার্থীর বাড়ি কলেজ থেকে ৮/১০কিলোমিটার দূরে। সব মিলিয়ে উত্তর বাংলা কেন্দ্রের দূরুত্ব প্রায় ১০ কিলোমিটার। এ দূরের পথ অতিক্রম করতে ২/৩বার গাড়ী পরিবর্তন করতে হয়।


পরীক্ষার সময় পুরোপুরি বর্ষাকাল ও অনবরত বৃষ্টির সময় গ্রাামীন এলাকায় যাতায়াত খুব কষ্টকর। অধিকাংশ নারী শিক্ষার্থীর পক্ষে এত দূরত্বের পথ অতিক্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়।আমরা কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক সরকারিক  কলেজের উচ্চ মাধ্যামিক পরীক্ষা ২০২৫ এর কেন্দ্র পূর্বের ন্যায় কালীগঞ্জে  রেখে আমরা গরীব কৃষক দিনমজুর অসহায় জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার ধারা অব্যাহত রাখার জন্য জেলা ও উপজেলা প্রশাসকের নিকট আবেদন করছি।

সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের পরীক্ষার্থী অর্পিতা রায়, সুবর্ণা আক্তার শিকা, আরজু হোসাইন, মো. সবুজ হোসেন এবং মিল্লাত হোসেন জানান, আকস্মিক কেন্দ্র পরিবর্তনে তারা বিপাকে পড়েছেন। দূরত্বের কারণে তাদের যাতায়াতে অনেক সমস্যা হবে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ঘটনাস্থলে এসে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তার আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন এবং পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। আশা করছি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।

আকাশজমিন/আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর