ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কিশোরগঞ্জে বাসার বেসমেন্টে জমা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু!


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৫:৫৪ পিএম

 কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জে নির্মাণাধীন একটি বাসার বেসমেন্টের  জমে থাকা পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৪) ও ফাহাদ হোসেন (৫) নামে  দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (০১ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

ওই দুই শিশু হলো-কিশোরগঞ্জ  সদর উত্তর মোল্লাপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে ওবায়দুল্লাহ  ও পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকার প্রবাসী মকবুল হোসেনের ছেলে ফাহাদ হোসেন (৫)। শিশু দু'জন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

 

নিহতের নিকটাত্মীয়রা জানান, রোববার ( ০১ জুন) বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল ওবায়দুল্লাহ ও ফাহাদ। একসময় খেলতে খেলতে বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের বেসমেন্টে বৃষ্টিতে জমে থাকা পানিতে পড়ে যায় তারা।

 

এদিকে তাদেরকে কয়েক ঘণ্টা খোঁজাখুজির পর সন্ধ্যায় বেসমেন্টের গর্তে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর