ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিন্নাত রেহানা


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৫:৫৭ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের ঐতিহ্যবাহী চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপি নেতা মোকশেদুল হক শিবলু’র স্ত্রী জিন্নাত রেহানা-কে সভাপতি হিসেবে মনোনিত করা হয়েছে।


এডহক কমিটির অন্যান্যরা হলেন, পদাধিকারবলে সদস্য সচিব চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মো. খোরশেদ আলম ও শিক্ষক প্রতিনিধি মো. জাবেদ আলী।


অনুমোদিত কমিটির অনুলিপি (কপি) প্রধান শিক্ষকের কার্যালয়ে পৌঁছালে তা জানাজানি হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের পক্ষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর