ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের সদস্য গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৬:৫১ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণপাড়া এলাকা থেকে যৌথবাহিনীর সদস্যরা গতকাল ২ জুন সোমবার ভোরে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের সদস্য ও মাদক ব্যবসায়ী সজিব প্রধানকে(১৮) গ্রেফতার করেছে। সে তারাবো দক্ষিণপাড়া গ্রামের জামাল প্রধানের ছেলে।


আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫শত গ্রাম গাঁজা, ৯১পুরিয়া হেরোইন, ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই লক্ষাধিক টাকার মাদকদ্রব্য, নগদ ৮হাজার ৯৩০টাকা, ২টি চাপাতি, ৬টি রামদা, ৪টি ছুরি, ৩টি মোবাইলসেট, ৩টি ওয়াকিটকিসহ দেশীও অস্ত্র উদ্ধার করেছে।

 


এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম বাদী হয়ে সজিব প্রধানকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।  রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, গ্রেফতারকৃত সজিব প্রধানের বিরুদ্ধে মাদক, হামলা ও ভাংচুরসহ রূপগঞ্জ থানায় তিনটি মামলা রয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তার অন্যসহযোগীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

আকাশজমিন/আরআর 

 


এ সম্পর্কিত আরো খবর