ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পাবনায় মদের ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ডিসি অফিস ঘেরাও


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৭:০২ পিএম

পাবনা প্রতিনিধি:

পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীর মদের ব্যবস্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ডিসি অফিস ঘেরাও করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা শহরের পুরাতন টেকনিকল্যল মোড়  থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাবনা-ঢাকা মহাসড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেন। এসময় উপস্থিত লোকজন ‘প্রলয় চাকীর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘মধ্য শহরে মদের দোকান, আর না আর না’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও,’ ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’ ইত্যাদি শ্লোগান দেন।


বিক্ষোভ সমাবেশ বক্তব্যদেন সাজ্জাদ হোসেন স্বপন, সালাউদ্দিন চাদু, পাভেল হাসান ডন, মাসুদ রানা বিপ্লব, মীর সানজিদ প্রান্ত, বরকতুল্লাহ বরকত, মিরাজ আহমেদ, রতন মেম্বর প্রমুখ। বক্তারা বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আওয়ামী শিল্পী গোষ্ঠির সভাপতি প্রলয় চাকী বৈষম্যবিরোধী ছাত্র হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন, ছাত্র হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের প্রধান অর্থনৈতিক যোগানদাতা ছিলেন এই প্রলয় চাকী। ৫ আগস্ট পরেও প্রলয় চাকীর মদের ব্যবস্যা চলছে।


পাবনার মধ্য শহরের পাথরতলায় চাকী বাড়িতে মদের ব্যবসার কারণে অনেকেই মাদকাসক্ত হচ্ছেন। আশপাশের ৩-৪টা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দিনরাত সেখানে মাদকসেবীরা আড্ডা দেন। অনতিবিলম্বে চাকী বাড়ির মদের ব্যবসা বন্ধ করে প্রলয় চাকীরকে গ্রেফতার করতে হবে।’ বক্তারা আরো বলেন, পাবনার শহরের দিলালপুর মহল্লার পাথরতলা আবাসিক এলাকায় চাকী বাড়িতে দীর্ঘদিন ধরে দেশী মদের ব্যবসার কারণে যুব সমাজ ও এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। 


পরে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খান বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর