ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত


  • আপলোড সময় : সোমবার ০২ জুন, ২০২৫ সময় : ৭:০৯ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক বেল্লাল খাঁন (৩০) নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে রবিবার দুপুর পৌনে একটার দিকে। বেল্লালের এমন অকাল মৃত্যুকে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



জানাগেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের আতাহার খাঁনের ছেলে বেল্লাল খাঁন রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাঠে বাঁধা গরু আনতে যায়। গরু নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে বেল্লালের শরীর জ্বলসে যায়। স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত্যু ঘোষনা করেছেন। চাচা সাইদুর রহমান বলেন, মাঠে গরু আনতে গিয়ে আসার পথে বজ্রপাতে ভাইয়ের ছেলে বেল্লাল খাঁন মারা গেছেন।


আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, বজ্রপাতে নিহত বেল্লাল হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন। আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারাই ব্যবস্থা নিবেন।  আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, আবেদন করলে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা করা হবে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর