ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৫:২২ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে মালহা নামের প্রায় ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার টালকী ইউনিয়নের বাজিতবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মালহা ওই গ্রামের আব্দুল মালেকের ৩ মেয়ের মধ্যে সবার ছোট ছিলো।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাড়ীর সবাই কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এমন সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তারা ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে মালহার মরদেহ উদ্ধার করেন।

 

স্থানীয়রা ধারনা করে জানান, পুকুর পাড়ের নিকটে পানিতে কাঁঠাল পড়ে ছিলো। হয়তোবা ওই কাঁঠাল তুলতে গিয়ে শিশুটি পানিতে তলিয়ে মৃত্যু বরন করে থাকতে পারে। টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল শিশু মৃতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জীবনের শুরুতেই কোন শিশুকে এভাবে চলেযেতে হবে তা কোনক্রমেই কারো কাম্য নয়। তাই শিশুরা তাদের জীবনের ঝুঁকি ও জীবন-মৃত্যু সম্পর্কে মোটামুটি বুঝার আগ পর্যন্ত তাদের প্রতি বাড়তি নজরদারী রাখার আহবান জানিয়েছেন স্থানীয় সুশীলজন। নদ-নদী, খাল-বিল, হাওর-বাওর, ডোবা ও পুকরের তীরবর্তী প্রতিটি পরিবারের লোকজনকে শিশুদের দিকে সজাগ দৃষ্টি রাখা জরুরি বলেও মন্তব্য করেন তারা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর