ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দশমিনায় ১০০গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৫:৩০ পিএম

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

দশমিনায় ১০০গ্রাম গাজাসহ ইমাম হোসেন(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দশমিনা থানা পুলিশ। সোমবার রাত সাড়ে এগারোটার সময় উপজেলা পরিষদের সামনের সড়কে বিসমিল্লাহ ফার্মেসির পাশ থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত ইমাম হোসেন দশমিনা সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের শাহজাহান মল্লীকের ছেলে।

থানা সূত্রে জানা যায় উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডে তিনি দীর্ঘদিন গাজার ব্যাবসা করে আসছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপজেলা পরিষদের সামনের সড়কে বিসমিল্লাহ ফার্মেসির সামনে আটক করে। তাকে তল্লাশী করে পড়নের কাপড়ের কচের নীল পলিথিনে মোরানো ১০০গ্রাম গাজা পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম  জানান,মাদক বিরোধী অভিযানে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ ইমাম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০গ্রাম গাজা সহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় আদালতে প্রেরন করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর