ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীতে ৫৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৬:১২ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকা থেকে ৫৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার মাদক কারবারীর নাম ফজলে রাব্বী হৃদয় (২৩)। সে জেলার পুঠিয়ার নয়াপাড়া গ্রামের রহিদ মোল্লার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরে উপজেলার নয়াপাড়াস্থ কুদ্দুস মোল্লার বাড়িতে অভিজান চালায়। এসময় অভিযুক্ত ফজলে রাব্বী হৃদয় সে বাড়িতে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের  দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ফজলে রাব্বী হৃদয়কে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা ৫৭ কেজি গাঁজা জব্দ করা হয়। 


পুলিশ জানায়, অভিযানের সময় আব্দুর রহিম মোল্লা নামের এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়। তাকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মাদক কারবারী ফজলে রাব্বিকে থানায় সোপর্দ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর