রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের রূপসী এলাকায় ঢাকাগামী কভারভ্যান(বাগেরহাট-ড-১১-০০০২) ও নরসিংদীগামী যাত্রীবাহী বাসের(ঢাকা মেট্রো-ব-১৫-৬৬৬৯) মাঝে পড়ে বাসযাত্রী অজ্ঞাত যুবকের(৪৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাসযাত্রী ওই যুবক বাসের জানালা দিয়ে মাথা বের করে মোবাইল ফোনে
কথা বলার সময় বিপরীত দিক থেকে আসা নরসিংদীগামী কভারভ্যানের চাপে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যুবকের মাথার কিছু অংশ ছিটকে দুরে পড়ে। রূপগঞ্জ থানা পুলিশ
লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
আকাশজমিন/আরআর