ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে ছাত্রদলের সন্ত্রাস ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৯:২২ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের সরিষাবাড়ীতে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজী, লুটপাট, জমি দখল, অপকর্ম ও মাদকবিরোধীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নে পিংনা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিকেলে পিংনা বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পিংনা গরু হাট, ভেঙ্গুলা মোড়, হাটখোলা মোড় হয়ে পিংনা বাজার তারাকান্দি-ভূয়াপুর প্রধান সড়কে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, পিংনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল হোসাইন, সাধারণ সম্পাদক রবিউল করিম রায়হান তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাধারণ সম্পাদক জোবায়ের সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, পিংনা সুজাত আলী অর্ণাস কলেজ ছাত্রদল নেতা আজিজুল কাহার স্বাধীন, রিয়াদ আহমেদ, আশিক রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতা-কর্মীরা।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর