ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৩ জুন, ২০২৫ সময় : ৯:২৫ পিএম

গোয়ালন্দে( রাজবাড়ী) প্রতিনিধি

"তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি" তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশে গড়ি" প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে অবস্থান কর্মসূচী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় বাংলাদেশ তামাক বিরোধী জোট ডাব্লিউবিবি ট্রাষ্ট ও বেসরকারী সংগঠন ডাস বাংলাদেশের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট‍্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী এ অবস্থান কর্মসূচী, কর্মসূচি শেষে লিফলেট বিতরণ করা হয়।

 ডাস বাংলাদেশ সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলামের পরিচালনায় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), ডাব্লিউ বিবি ট্রাষ্টের সহযোগিতায় এ কর্মসূচিতে "মোড়কে উল্লেখিত সর্বোচ্চ খুচরা এম আর পি-তে তামাকজাত দ্রব্য বিক্রয় নিশ্চিত করা হোক" বিষয়ে দাবি জানান উপস্থিত বক্তারা।

 অবস্থান কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, মোড়কের গায়ে উল্লেখিত সর্বোচ্চ খুচরা মুল্যে তামাকজাত পন্য বিক্রয়ের দাবী জানান এবং  তামাক কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি নিকোটিন ও তামাকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 এসময় বক্তব্য রাখেন, দৈনিক অবজারভার পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, গোয়ালন্দ মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম কিরন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) শেখ রাজীব প্রমুখ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর