ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে ভেজাল শিশু খাদ‍্য তৈরি করার অপরাধে জরিমানা আদায়


  • আপলোড সময় : বুধবার ০৪ জুন, ২০২৫ সময় : ৫:৩৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নিয়মের তোয়াক্কা না করে ভেজাল শিশু খাদ‍্য তৈরি এবং ভোক্তা অধিকার আইন অমান্য করার অপরাধে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গৌতম সেন ও গোপাল সেন নামক দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা প্রশাসনিক সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে বিএসটিআই এর অনুমোদনহীন গড়ে তোলা শিশু খাদ‍্য তৈরির একটি প্রতিষ্ঠান বেশ কয়েকদিন ভেজাল জুস, আইসক্রিম তৈরি করে আসছিল। ৪ জুন বুধবার সকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী মেজিস্ট্রেড ও নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ১০ হাজার টাকা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

 

এবিষয়ে গোয়ালন্দ উপজেলা মেজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, বিনা অনুমতি শিশু খাদ‍্য তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা অনুযায়ী তাদের শাস্তি হিসেবে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের জেল হাজত দেয়া হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর