গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২১ টি পরিবারের মাঝে ঈদ উপসার হিসাবে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) সকালে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে 'আমরা পদ্মা পাড়ের মানুষ' নামক একটি সংগঠনের উদ্যোগে এ নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ১ কেজি করে মসুর ডাল, চিনি, লবণ, ১লিটার সয়াবিন তেল, দুই ধরনের সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ, ১ টি সাবানসহ প্রত্যেক পরিবারকে নগদ অর্থ হিসেবে ১ হাজার টাকা হাতে তুলে দেয়া হয়।
ঈদ
সামগ্রী বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক
মুহাম্মদ সহিদুল ইসলামসহ সংগঠনের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
আকাশজমিন/আরআর