ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে সরে এলো ফ্রান্স-যুক্তরাজ্য


  • আপলোড সময় : শনিবার ০৭ জুন, ২০২৫ সময় : ১০:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

চলতি মাসের মাঝামাঝিতে নিউইয়র্কে ফিলিস্তিনকে নিয়ে সম্মেলন হতে যাচ্ছে। সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে হতে যাওয়া সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছিল যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে দেশ দুটি পরিকল্পনাটি আপাতত বাদ দিয়েছে। শনিবার (৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।

১৭ থেকে ২০ জুন হতে যাওয়া সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে লবিং করছিল ফ্রান্স। তারা ইউরোপের অন্যান্য দেশকে তাদের সঙ্গে যোগ দিতে বলছিল।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কয়েকদিন আগে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া তাদের জন্য একটি নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক প্রয়োজনীয়তা। তিনি আশা করেছিলেন, ইউরোপের দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলে দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি আরব।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফরাসি কর্মকর্তারা ইসরায়েলিদের জানিয়েছে তারা আসন্ন সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। এর বদলে তারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করবে। যারমধ্যে থাকবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি সরকারকে ঢেলে সাজানোর প্রস্তাব। সঙ্গে থাকবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব।

বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপের বেশিরভাগ দেশ এক্ষেত্রে অনীহা দেখিয়েছে। তারা বলছে এমন সিদ্ধান্ত নিতে হলে ইসরায়েলের অনুমতির প্রয়োজন হবে এবং আরব দেশগুলোকেও এর বদলে কিছু দিতে হবে। সূত্র: মিডেল ইস্ট আই

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর