ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

২০২৪ সালে ইউরোপে যাত্রাপথে সাগরে ডুবে প্রাণ গেছে ৩ সহস্রাধিকের বেশি


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ১:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

২০২৪ সালে সাগরপথে ইউরোপে যাওয়ার পথে সাগরে ডুবে মৃত্যু বা নিখোঁজের শিকার হয়েছেন ৩ হাজার ৬৪২ জন অভিবাসনপ্রত্যাশী। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত মানবাধিকার সংস্থা ফান্ডামেন্টাল রাইটস এজেন্সি (এফআরএ) মঙ্গলবার তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

প্রতিবেদনে অভিবাসনপ্রত্যাশীদের প্রতি ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার নীতির ঘাটতিগুলো তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ২০২৪ সালে ইইউর সীমান্ত এলাকাগুলোতে অহরহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী যেসব নৌকা ভূমধ্যসাগরে ডুবেছে, সেগুলোর যাত্রীদের উদ্ধার বা অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।

 

অবশ্য ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সাগরে ডুবে মৃত্যু হওয়া অভিবাসীদের সংখ্যা কম ছিল। ২০২৩ সালে ভূমধ্যসাগরে ডুবে মারা গিয়েছিলেন ৪ হাজার ৮৮ জন অভিবাসনপ্রত্যাশী। এফআরএ-এর প্রতিবেদনে এ তথ্যও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি প্রস্তুতের ক্ষেত্রে জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য ও পরিসংখ্যান ব্যবহার করেছে এফআরএ।

 

সীমান্ত এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘণ বিষয়ক অভিযোগগুলো তদন্তের ক্ষেত্রে গাফিলতির জন্য ইইউর সমালোচনা করেছে এফআরএফ। সেই সঙ্গে মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে মানবিক আচরণ এবং সাগরে উদ্ধার তৎপরতাকে আরও দক্ষ করে তুলতে আহ্বান জানিয়েছে এফআরএ।

 

প্রতিবেদনে সাগরে ডুবে মরা এবং নিখোঁজের তথ্য প্রদানের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নজুড়ে বাড়তে থাকা বর্ণবাদ, ইহুদিবিদ্বেষ ও মুসলিম বিদ্বেষ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এফআরএ। সংস্থাটির পরিচালক শিরপা রাউশিও সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেছেন, “বর্তমানে ইউরোপের মৌলিক মূল্যবোধগুলো গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন।সূত্র : আনাদোলু এজেন্সি

আকাশজমিন/আরআর

 



এ সম্পর্কিত আরো খবর