ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাতীবান্ধায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের আত্মহত্যা


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ৯:০৬ পিএম

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা  হাতীবান্ধায় উপজেলায় ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে পারিবারিক কলহের জেরে ফজলে রহমান (৩৩) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে  বলে জানা গেছে। বুধবার (১১ জুন) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  ফজলে রহমান ওই এলাকার মোস্তফা রহমানের ছেলে৷ নিহতের পরিবার জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসেন ফজলে রহমান। এর কয়েকদিন পর তার স্ত্রী শেফালী বেগমকে বাবার বাড়ি থেকে নিয়ে আসেন তিনি৷ এমতাবস্থায় গত মঙ্গলবার (১০ জুন) দুপুরে স্ত্রী শেফালি বেগমকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান।

সেদিন রাতেই স্ত্রীকে রেখে বাড়িতে ফিরেন ফজলে রহমান৷ পরদিন বুধবার সকালে অনেক বেলা হলেও ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে বিষপান অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।

ফজলে রহমান বড় ভাই ফরিদ হোসেন বলেন, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব বিবাদ চলছে। এরমধ্যে ঈদের দাওয়াত খাইতে ঢাকা থেকে বাড়িতে আসছে। এরপর বাড়ি থেকে ওর স্ত্রীসহ শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে যায়৷ পরে ওর স্ত্রীকে রেখে বাড়িতে আসে ফজলে। সেদিন রাত ১১ পর্যন্ত বাড়িতে আমরা সবাই একসাথে কথা বলেছি৷ ভালোই ছিলো। ফজলে রাতে বিষ খাইছে সেটা সঠিক জানি না। সকাল বেলা অনেক ডাকাডাকির পরও তার ঘুম না ভাঙ্গলে ঘরের দরজা ভেঙে তাকে হাসপাতালে নিয়ে আসি৷

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, বিষপানের ঘটনায় হাতীবান্ধা হাসপাতালে লাশের ওখানে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।


এ সম্পর্কিত আরো খবর