ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

অটোরিকশার ব্যাটারির নিচে মিলল ফেনসিডিলঃ আটক এক


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ৯:০৮ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা  কালীগঞ্জ উপজেলার একটি অটোরিকশার ব্যাটারি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে রংপুর র‍্যাব-১৩। এসময় মাদক কারবারি মোঃ আজিজুল হক (৫৪)  গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ জুন) সকালে রংপুর  র‍্যাব-১৩ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার কাকিনা হাটের মেসার্স শারমিন ট্রেডার্স নামক ধানের গোডাউনের সামনে ইজিবাইকে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। অভিযানে ১০৬ বোতল ফেনসিডিল এবং ১৪৩ বোতল ফেনসিডিল-সদৃশ এস্কাফ (ESkuf) জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের কাকিনা হাটে অভিযান চালায়।  মোঃ শাহ আলমের ইজিবাইকে তল্লাশির একপর্যায়ে ব্যাটারির নিচ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০৬ বোতল ফেনসিডিল এবং ১৪৩ বোতল ফেনসিডিল-সদৃশ এস্কাফ (ESkuf) উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মাদক কারবারি মোঃ আজিজুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজুল হক কালীগঞ্জ থানার লতাবর গ্রামের বাসিন্দা।

রংপুর র‍্যাব-১৩ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানিয়েছেন, বুধবার সকালে কালীগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হয়েছে। বিকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।


এ সম্পর্কিত আরো খবর