ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড


  • আপলোড সময় : বুধবার ১১ জুন, ২০২৫ সময় : ৯:০৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলায় কাকিনা বাজারে পচা মাংস বিক্রির অপরাধে শাহজালাল ইসলাম সাদা (৩২)নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাকিনা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


অভিযোগ জানা যায়, দীর্ঘদিন ধরে শাহজালাল ইসলাম সাদা তার দোকানে আগরবাতি জ্বালিয়ে পচা ও বাসি মাংস বিক্রি করে আসছিলেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে  কাকিনা বাজার থেকে মাংস কিনে নিয়ে যান তাজুল ইসলামসহ আরো  কয়েকজন। বাসায় গিয়ে মাংসের প্যাকেট খুলতেই দুর্গন্ধ বেরিয়ে আসে। পরে ওই মাংস দোকানে নিয়ে আসলে মাংস বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা মাংস বিক্রেতাকে ঘিরে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে  খবর দিলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, খবর পেয়ে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের জেল দেওয়া হয়েছে, এরকম অভিযান অব্যাহত থাকবে।



এ সম্পর্কিত আরো খবর