ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নকলায় বিবাহিত-অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৬:৪৯ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এবং ঈদ আনন্দকে অধিক উপভোগ্য করার উদ্দেশ্যে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার পাইস্কা এলাকাস্থ মিনি স্টেডিয়ামে পাইস্কা স্মার্ট পল্লী নির্মাণ সংঘ-এর উদ্যোগে এবং এস.কে নেটওয়ার্ক এর সহযোগিতায় এলাকাবাসীর সার্বিক তত্বাবধানে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে অবিবাহিত একাদশ ৩-০ গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে।


আয়োজকরা জানান, সমাজ থেকে কৌশলে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ ধমনের লক্ষ্যে প্রায়শই এধরনের খেলার আয়োজন করেন তারা। এতেকরে সামান্য হলেও সমাজ থেকে আস্তে আস্তে অপরাধ নির্মূল হচ্ছে বলে তারা আশা ব্যক্ত করেন। এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখতে এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকগন। পাইস্কা স্মার্ট পল্লী নির্মাণ সংঘের নেতৃবৃন্দরা বলেন, দেশের প্রতিটি এলাকায় প্রায়শই এধরনের প্রীতি খেলার আয়োজনের মাধ্যমে সমাজ থেকে ধীরে ধীরে সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব।


খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে পুরষ্কার হিসেবে ট্রফি তুলেদেন। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত ক্রীড়ামোদী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উৎসুক জনতা, বিভিন্ন বয়স ও শ্রেণীর অগণিত দর্শক উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর