ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৬:৫৫ পিএম

নড়াইল  প্রতিনিধি

নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১২জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন-নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়া গ্রামের জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)। তারা বাড়ি থেকে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াগাতি থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলি ইজিবাইককে চাপা দিলে স্বামী-স্ত্রী ঘটনাস্থলে নিহত হন। ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫) গুরুতর আহত হন।


কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান,সড়ক দুর্ঘটনায় জাফর মামুন ও তার স্ত্রী মর্জিনা নিহত হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ দুর্ঘটনায় ট্রলিচালক পালিয়ে গেছেন। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ  কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর